ড. আব্দুল আউয়াল খান ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির উপাচার্য

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে চার বছরের জন্য নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. আব্দুল আউয়াল খান। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর মো. আবদুল হামিদ তাকে এই নিয়োগ দেন। তিনি ঝালকাঠি জেলার রাজাপুর সাতুরিয়া গ্রামে ১৯৪৮ সালে জন্মগ্রহণ করেন। ড. আবদুল আউয়াল খান ১৯৭০ সালে ঢাকা বিশ^বিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে প্রথম শ্রেণিতে মাস্টার অব কমার্স ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৭৩ সালে চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ে ব্যবস্থাপনা বিভাগে প্রভাষক হিসেবে যোগ দিয়ে শিক্ষকতা শুরু করেন। ১৯৮৭ সালে পিএইচডি ডিগ্রি অর্জন এবং ২০০০ সালে অধ্যাপক হিসেবে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন। এরপর বিভিন্ন বেসরকারি বিশ^বিদ্যালয়ে ডিন হিসেবে দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি