ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) চলতি কমিটির অবশিষ্ট মেয়াদে জন্য সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. ইমরান হোসেন। এছাড়া যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দীপক চন্দ্র রায়।
মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে চলতি বর্ষের ৪র্থ কার্যনির্বাহী সভায় সমিতির সদস্যদের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ডুজার সভাপতি রায়হানুল ইসলাম আবিরের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের পদ শূণ্য হওয়ায় গঠনতন্ত্রের ৬ (জ) ধারা অনুযায়ী সকল কার্যনির্বাহী সদস্যদের মতামতের ভিত্তিতে সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেনকে চলতি কমিটির অবশিষ্ট মেয়াদে সাধারণ সম্পাদক ও যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দীপক চন্দ্র রায় মনোনীত করা হয়েছে।
নবনিযুক্ত সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন ইউএনবি ও যুগ্ম সাধারণ সম্পাদক দীপক চন্দ্র রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
দ্বায়িত্ব পাওয়ার পর ইমরান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির অতীত ঐতিহ্য ধরে রেখে বস্তুনিষ্ঠভাবে সংবাদ প্রচারে সাংবাদিকেরা যেন কোন ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন না হয়, সে জন্য একযোগে কাজ করার প্রচেষ্টা অব্যাহত থাকবে।