শীতের কারণে আগুন পোহাতে গিয়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় অগ্নিদগ্ধ হয়ে শ্রী মমিতা (৭২) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই উপজেলার ভোমরাদহ সেনুয়া গ্রামে এ ঘটনা ঘটে। পীরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম জানান, শীত থকে রক্ষা পেতে ওই বৃদ্ধা বিছানার পাশে আগুন জ্বালান। একপর্যায়ে বিছানায় থাকা মশারিতে আগুন ধরে যায়। সেই আগুন তার শরীরেরও ছড়িয়ে পড়ে। এতে অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান তিনি ।