স্বেচ্ছায় রক্তদাতাদের অনলাইনভিত্তিক সংগঠন 'ব্লাড কানেকশন'র উদ্যোগে রাজধানীর উত্তরায় শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকালে রাজধানীর উত্তরার ১১ ও ১২ নম্বর সেক্টরে শীতার্ত রিকশাচালক এবং রাস্তার পাশে থাকা অসহায় দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে সংগঠনটি।
এতে সংগঠনের চেয়ারম্যান মো. কামরুল হাসান, সিইও আ. ন. ম আবরার, শরিফুল ইসলাম,শিরিন শারমিন, ইমাম আব্দুল্লাহ, সজীব ইসলাম, আসমা আক্তার, শাজেদুর রহমান, সাকিব মাহমুদ, রাকিবুল ইসলাম ফাহিমসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
কামরুল হাসান বলেন, ব্লাড কানেকশন মূলত রক্তপ্রার্থীদের সাহায্য করার জন্য প্রতিষ্ঠিত হলেও সামাজিক বিভিন্ন কাজে তারা সক্রিয় থাকেন। এখন রাজধানীতে হলেও ভবিষ্যতে পুরো দেশে তাদের কর্মকাণ্ড বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।