জাতীয় প্রেস ক্লাবে মোশাররফ

নুরের ওপর হামলা করে ক্ষমতা পাকাপোক্ত করা যাবে না

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ডাকসু ভিপি নুরুল হক নুরের ওপর আক্রমণ মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর ওপর আক্রমণ। নুরের ওপর হামলা করে ক্ষমতা পাকাপোক্ত করা যাবে না। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে নব্বইয়ের ডাকসু ও সর্বদলীয় ছাত্রঐক্য আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। খন্দকার মোশাররফ বলেন, ‘নুরের ওপর আক্রমণ সারা বাংলাদেশের ছাত্রসমাজের ওপর আক্রমণ, সারা বাংলাদেশের মানুষের চিন্তা-চেতনার ওপর আক্রমণ, গণতন্ত্রের ওপর আক্রমণ।’