খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে নতুন ডিজি

খাদ্য অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার। গতকাল বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করেছে।

খাদ্য অধিদপ্তরের নতুন ডিজি হিসেবে নিয়োগ পেয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) ডিজি সারোয়ার মাহমুদ। অপরদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোহসীনকে মন্ত্রণালয়ের অধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ডিজি করা হয়েছে।

গত ১৮ ডিসেম্বর খাদ্য অধিদপ্তরের ডিজি নাজমানারা খানুমকে পদোন্নতি দিয়ে খাদ্য মন্ত্রণালয়ের সচিব করা হয়। আর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহাদাত হোসেনকে গতকাল বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। আরেক আদেশে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. এ এফ এম মনজুর কাদির ও পেট্রোবাংলার চেয়ারম্যান রুহুল আমীনকে ওএসডি করা হয়।