ঢামেকে দায়িত্বরত অবস্থায় নার্সের আত্মহত্যার চেষ্টা

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে কর্তব্যরত অবস্থায় এক নার্স আত্মহত্যার চেষ্টা করেছেন। সিনিয়র স্টাফ নার্স মৌসুমী দত্তকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন সাংবাদিকদের জানান, জরুরি বিভাগের আইসিইউর পাশে হাই ডিপেন্ডেনসি ইউনিটে (এইচডিইউ) ডিউটি করছিলেন মৌসুমী। সে সময় মোবাইলে কারও সঙ্গে কথা বলার একপর্যায়ে ফোনটি ভেঙে ফেলেন তিনি। এরপর ইউনিটের নার্সদের ড্রেসিং রুমে গিয়ে গলায় ফাঁস দেন মৌসুমী। পরে সহকর্মীরা ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে তাকে আইসিইউতে ভর্তি করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, এইচডিইউর ডেসিং রুমে ফ্যানের সঙ্গে পরনের ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়েছেন মৌসুমী। লাইফ সাপোর্টে রয়েছেন তিনি। কার সঙ্গে তিনি রাগারাগি করেছিলেন তা উদঘাটনের চেষ্টা চলছে।