টস জিতে ঢাকাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ চট্টগ্রামের

আবার ঢাকায় ফিরেছে বঙ্গবন্ধু বিপিএল। টুর্নামেন্টের তৃতীয় পর্বের প্রথম ম্যাচে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি শক্তিশালী ঢাকা প্লাটুন ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আসরের ২১তম ম্যাচটিতে টস জিতে ঢাকাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন চট্টগ্রামের অধিনায়ক ইমরুল কায়েস।

টুর্নামেন্টে এখন পর্যন্ত সাত ম্যাচ খেলে পাঁচ জয়ে ১০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে চট্টগ্রাম। খুব বেশি পিছিয়ে নেই ঢাকা। এক ম্যাচ কম খেলে ৮ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে আছে তারা। দ্বিতীয়স্থানে থাকা রাজশাহী রয়্যালসের পয়েন্টও ৮। কিন্তু রান রেটের কারণে এগিয়ে আছে দলটি।

গত শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ঢাকা-চট্টগ্রাম। হাই স্কোরিং ম্যাচটিতে ঢাকাকে ১৬ রানে হারিয়ে দেয় স্বাগতিক দল। তাই এবার প্রতিশোধ নেওয়ার পালা মাশরাফীরে ঢাকার।

ঢাকা প্লাটুন একাদশ: এনামুল হক (উইকেটকিপার), তামিম ইকবাল, মেহেদি হাসান, জাকের আলি, মুমিনুল হক, থিসারা পেরেরা, শহীদ আফ্রিদি, শাদাব খান, ওয়াহাব রিয়াজ, মাশরাফী মোর্ত্তজা (অধিনায়ক), হাসান মাহমুদ

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ: জোনায়েদ সিদ্দিকী, লেন্ডল সিমন্স, ইমরুল কায়েস (অধিনায়ক), বায়ান বার্ল, চ্যাডউইক ওয়াল্টন, নুরুল হাসান, লিয়াম প্লাঙ্কেট, মুক্তার আলি, রুবেল হোসেন, নাসুম আহমেদ ও মেহেদি হাসান রানা