২০১৯ সালের সেরা ১০ স্মার্টফোন

শেষ হতে চলেছে বছর। পুরো বছরে কোন স্মার্টফোনগুলো বাজার মাতিয়ে রেখেছে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। ২০১৯ সালে লঞ্চ হওয়া স্মার্টফোনগুলোর পারফরম্যান্স কেমন ছিল তা নিয়ে ব্যস্ত প্রযুক্তি গবেষকরা। রাফসান গালিবের লেখায় দেখে নেওয়া যাক এনডিটিভির গেজেটস ৩৬০-এর রিভিউ অনুযায়ী চলতি বছরের সেরা ১০ স্মার্টফোন

স্যামসাং গ্যালাক্সি নোট ১০ প্লাস

স্যামসাং গ্যালাক্সি নোট ১০ প্লাস ফোনের আকর্ষণীয় দিক হচ্ছে ছবি তুলতে এর পেছনে রয়েছে তিনটি ক্যামেরা। ১২ মেগাপিক্সেলের একটি টেলিফটো লেন্সের সঙ্গে রয়েছে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন। এছাড়া আছে ১২ মেগাপিক্সেল একটি ওয়াইড অ্যাঙ্গেল আর ১৬  মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা।

ক্যামেরার পাশাপাশি ফোনটির পেছনে রয়েছে একটি ভিজিএ ডেপথ সেন্সর। ফোনের সামনে রয়েছে ১০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। স্যামসাংয়ের ফোনটিতে রয়েছে বিশাল ব্যাটারি, দুর্দান্ত ডিসপ্লে আর এস-পেন সাপোর্ট।

ওয়ান প্লাস সেভেন টি

ওয়ান প্লাস সেভেন টি ফোনেও রয়েছে তিনটি ক্যামেরা। আছে একটি ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। একটি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর একটি টু এক্স অপটিক্যাল জুমসহ টেলিফটো ক্যামেরাও আছে ফোনটিতে। এটির বিশেষ দিক হচ্ছে কম আলোতে ভালো ছবি তোলার জন্য রয়েছে বিশেষ নাইট মোড। সেলফি তোলার জন্য সেটের সামনে রয়েছে ১৬ মেগাপিক্সেলের একটি ক্যামেরাও। ওয়ান প্লাস সেভেন টি ফোনটি অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমের। এর ওপরে রয়েছে অক্সিজেন ওএস সাপোর্ট। ফোনটিতে রয়েছে ৬.৫৫ ইঞ্চি ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে। ফোনের ভেতরে থাকছে স্ন্যাপড্রাগন ৮৫৫+ চিপসেট, ৮ জিবি র‌্যাম আর ১২৮ জিবি  অথবা ২৫৬ জিবি ইউএফএস ৩.০ স্টোরেজ সিস্টেম। ফোনটির ব্যাটারি ৩৮০০ এমএএইচ। দ্রুত চার্জ করতে আছে ৩০ ওয়াটের ফাস্ট চার্জ সাপোর্ট।

ওয়ান প্লাস সেভেন টি প্রো

এই ফোনের পপআপ সেলফি ক্যামেরা আর কার্ভড ডিসপ্লে সহজেই আকর্ষণ করে নেয়। ফোনের পেছনে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরসহ রয়েছে তিনটি ক্যামেরা। আর সেলফি তোলার জন্য আছে ১৬ মেগাপিক্সেল পপআপ ক্যামেরা।

ওয়ান প্লাস সেভেন টি প্রোতেও রয়েছে অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমের ওপরে অক্সিজেন ওএস সাপোর্ট। ৬.৬৭ ইঞ্চি কোয়াড এইচডি প্লাস ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লের ফোনটিতে আছে ৯০ হার্টজ রিফ্রেশ রেট। ফোনের ভেতরে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৫৫+ চিপসেট, ৮ জিবি র‌্যাম আর ২৫৬ জিবি স্টোরেজ। এই ফোনে আছে শক্তিশালী ৪০৮৫ এমএএইচ ব্যাটারি।

রিয়েলমি ৩ প্রো

রিয়েল মি ৩ প্রো ফোনটির ডিসপ্লে ৬.৩ ইঞ্চি ফুল এইচডি। আছে স্ন্যাপড্রাগন ৭১০ চিপসেট, ৬ জিবি র‌্যাম আর ১২৮ জিবি স্টোরেজ।

ডুয়াল রিয়ার ক্যামেরার ফোনটিতে আছে ১৬ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর আর ৫ মেগাপিক্সেল ডেপথ সেন্সর। সেলফি তোলার জন্য আছে ২৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এছাড়া ৪০৪৫ এমএএইচ ব্যাটারির এই ফোনটি দ্রুত চার্জ করার জন্য থাকছে ফাস্ট চার্জ সাপোর্ট।

রেডমি কে২০ প্রো

রেডমি কে২০ প্রো ফোনের পেছনেও রয়েছে ছবি তোলার জন্য তিনটি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় রয়েছে ৪৮ মেগাপিক্সেল সেন্সর। সঙ্গে রয়েছে ১৩ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। সেলফি তোলার জন্য আছে একটি ২০ মেগাপিক্সেল পপআপ ক্যামেরা। ৬.৩৯ ইঞ্চি অ্যামোলেড ফুল এইচডি প্লাস ডিসপ্লের ফোন এটি। ডিসপ্লের নিচেই রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনের ভেতরে রয়েছে স্ন্যাপড্রাগন ৮৫৫ চিপসেট, ৮ জিবি র‌্যাম আর ২৫৬ জিবি স্টোরেজ। এছাড়া ৪০০০ এমএইচ ব্যাটারির সঙ্গে রয়েছে ২৭ ওয়াটের ফাস্ট চার্জ সাপোর্ট।

রিয়েলমি এক্স টু প্রো

এই স্মার্টফোনের পেছনে রয়েছে চারটি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় আছে একটি ৬৪ মেগাপিক্সেল সেন্সর। সঙ্গে আছে ১৩ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা, ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা আর ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর।

অ্যান্ড্রয়েড নাইন পাই অপারেটিং সিস্টেমের এই ফোনে রয়েছে ৬.৫ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে। এই ডিসপ্লেতে আছে ৯০ হার্টজ রিফ্রেশ রেট আর ডিসি ডিমিংও। ওয়াটার ড্রপ নচসহ ডিসপ্লের নিচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। স্ন্যাপড্রাগন ৮৫৫+ চিপসেট, ১২ জিবি র‌্যাম আর ২৫৬ জিবি স্টোরেজ রয়েছে রিয়েলমি এক্স টু প্রো ফোনে।  ৪০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে আছে ৫০ ওয়াটের ফাস্ট চার্জ সাপোর্ট।

রেডমি নোট ৮ প্রো

রেডমি নোট ৮ প্রো ফোনে রয়েছে ৬.৫৩  ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে। ওপরে রয়েছে ওয়াটার ড্রপ নচ আর গরিলা গ্লাস ৫-এর সুরক্ষা। ৬ জিবি বা ৮ জিবি র‌্যাম ভেরিয়েন্টের এই ফোনের সঙ্গে আছে ৬৪ জিবি বা ১২৮ জিবি স্টোরেজ। ছবি তোলার জন্য এই ফোনের পেছনে রয়েছে চারটি ক্যামেরা। ৪৫০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে আছে ফাস্ট চার্জ সাপোর্ট। এছাড়া এই ফোনে রয়েছে লিকুইড কুলিং প্রযুক্তি।

রেডমি নোট ৭ প্রো

৬.৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লের ফোনটিতে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ। সব ক্যামেরাতেই রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাপোর্ট। ছোট নচ আর স্ন্যাপড্রাগন ৬৭৫ চিপসেটের সঙ্গে রেডমি নোট ৭ প্রো ফোনে আছে ৬ জিবি র‌্যাম আর ১২৮ জিবি স্টোরেজ। আছে ৪০০০ এমএএইচ ব্যাটারি আর ফাস্ট চার্জ সাপোর্ট।

ভিভো ইউ ২০

ভিভো ইউ ২০ ফোনে রয়েছে ৬.৫৩ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে। ওপরে রয়েছে ওয়াটার ড্রপ স্টাইল নচ। পেছনে আছে তিনটি ক্যামেরা। ভিভোর ফোনটিতে আছে ৫০০০ এমএএইচের বড় ব্যাটারি আর ১৮ ওয়াট ফাস্ট চার্জ সাপোর্ট। ভিভো ইউ ২০ ফোনের ওজন মাত্র ১৯৩ গ্রাম।

স্যামসাং গ্যালাক্সি এম ৪০

স্যামসাং গ্যালাক্সি এম ৪০ ফোনটি অ্যান্ড্রয়েড পাই অপারেটিং সিস্টেমের ওপরে চলবে। ফোনটি ৬.৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস পাঞ্চ হোল ইনফিনিটি ও ডিসপ্লের। স্ন্যাপড্রাগন ৬৭৫ চিপসেটের সঙ্গে আছে ৬ জিবি র‌্যাম আর ১২৮ জিবি স্টোরেজ। ছবি তোলার জন্য এর পেছনে রয়েছে তিনটি ক্যামেরা। সেলফি তোলার জন্য রয়েছে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা। ৩৫০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে আছে ফাস্ট চার্জ সাপোর্ট।