শেষ হলো কেএসআরএমের তিন দিনের প্রকল্প প্রদর্শনী

ভবিষ্যৎ স্থপতিদের পেশাজীবীদের সঙ্গে যুক্ত করার পাশাপাশি ও তাদের আরও উৎসাহ দিতে ‘কেএসআরএম অ্যাওয়ার্ডস ফর ফিউচার আর্কিটেক্টস’ কর্মসূচির অংশ হিসেবে তিন দিনব্যাপী শেষ হলো স্থপতিদের প্রকল্প প্রদর্শনী। গতকাল শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটে (আইএবি) শেষ হয় এই প্রদর্শনী।

প্রদর্শনীতে ১০ শিক্ষাপ্রতিষ্ঠানের সেরা গবেষণাপত্রের ২৮টি প্রকল্প প্রদর্শিত হয়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকরা নবীন স্থপতিদের মানসম্পন্ন ও অত্যাধুনিক প্রকল্পের এ প্রদর্শনীতে ভিড় করেন। সম্প্রতি আইএবি সেন্টারে এক সমঝোতা চুক্তি সইয়ের মাধ্যমে ভবিষ্যৎ স্থপতিদের জন্য ‘কেএসআরএম অ্যাওয়ার্ডস ফর ফিউচার আর্কিটেক্টস : বেস্ট আন্ডারগ্র্যাজুয়েট থিসিস’ নামে একটি অ্যাওয়ার্ড চালু করা হয়।