পরমাণু, বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে কাজ করা গণমাধ্যমকর্মীদের সংগঠন এটমিক রিপোর্টার্স বাংলাদেশের (এআরবি) প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন চ্যানেল-২৪-এর সিনিয়র রিপোর্টার আরিফুল সাজ্জাত। ভাইস প্রেসিডেন্ট ও সেক্রেটারি নির্বাচিত হয়েছেন যথাক্রমে বাংলাভিশনের সিনিয়র রিপোর্টার রিশান নসরুল্লাহ ও দৈনিক সংবাদের ফয়েজ আহমেদ খান তুষার।
গতকাল শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় একটি রেস্টুরেন্টে সংগঠনের ২০২০-২১ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার ও ইংরেজি দৈনিক নিউএজের সাবেক সিনিয়র রিপোর্টার মনজুরুল আহসান নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অনলাইন বার্তা-২৪-এর সেরাজুল ইসলাম সিরাজ, ট্রেজারার পদে দৈনিক সমকালের হাসনাইন ইমতিয়াজ, অফিস সেক্রেটারি পদে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের ইয়ামিন সাজিদ, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেক্রেটারি পদে সময় টিভির দেবাশীষ রায়, কমিউনিকেশন অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি পদে গাজী টিভির ফেরদৌস আরেফিন নির্বাচিত হয়েছেন।