ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী হলেন তাবিথ আউয়াল মিন্টু। আর দক্ষিণের মেয়র প্রার্থী হলেন সদ্যপ্রয়াত বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে প্রকৌশলী ইশরাক হোসেন।
শনিবার বিকেলে তাদের দলীয় মনোনয়ন দেওয়া হয়।
শনিবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আগ্রহী তিন প্রার্থী তাবিথ আউয়াল, আসাদুজ্জামান রিপন ও ইশরাক হোসেনের সঙ্গে কথা বলে দুই সিটির জন্য দুজনকে চূড়ান্ত করেন বিএনপির স্থায়ী কমিটি।
এরপর সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।