এক দশক দীর্ঘ এক প্রকল্পের মধ্য দিয়ে বিশ্বের সবচেয়ে বিলুপ্তি ঝুঁকিতে থাকা পাখিদের কয়েকটি প্রজাতি রক্ষা করতে পেরেছেন বিজ্ঞানীরা। কিন্তু এখনো প্রায় পাখিদের দশ লাখ প্রজাতি এই ঝুঁকির মধ্যে রয়েছে, যাদের অর্থ ও বিভিন্ন উপাদান দিয়েও রক্ষা করা সম্ভব হবে না বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
ঝুঁকিতে থাকা বিশালসংখ্যক প্রজাতির মধ্যে কিছু সংখ্যককে টিকিয়ে রাখতে পদক্ষেপ নিয়েছেন বিজ্ঞানীরা। ২০১১ সালের দিকে বিলুপ্তি ঝুঁকিতে থাকা পাখিদের বাঁচাতে স্পুনি নামে একটি প্রকল্পের কাজ শুরু হয়।
প্রকল্পের বিজ্ঞানী অধ্যাপক ডেবি পেইন বলেন, ‘এর আগে কখনো এই পাখিদের বাঁচাতে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে আমাদের কাজে অনেকটা সময় লাগছে।’ প্রকৃতিসৃষ্ট কারণ ছাড়াও মানুষের কারণে পাখিদের বিলুপ্তি ঝুঁকি অধিক বাড়ছে। শিকার ছাড়াও বনাঞ্চল ধ্বংস করার কারণে পাখি হারাচ্ছে তার অভয়ারণ্য। ফলে অনেক পাখিকে শুধু খাদ্যের সন্ধানেও আট হাজার মাইল অতিক্রম করে অন্যত্র যেতে হচ্ছে।