৭৯ বছর বয়সেও প্রেমে মজে হলিউডের চিরকুমার পাচিনো

আশি ছুঁই ছুঁই বয়স গডফাদার খ্যাত অভিনেতা এল পাচিনোর। তবুও তারুণ্য পিছু ছাড়েনি তাকে। এখনো চুটিয়ে প্রেম করে বেড়াচ্ছেন প্রখ্যাত এই হলিউড অভিনেতা।

শনিবার সন্ধ্যায় ৭৯ বছরের এই তারকাকে দেখা গিয়েছে ইসরায়েলি বংশোদ্ভূত অভিনেত্রী মিটাল দোহানের সঙ্গে।

ডেইলি মেইল জানাচ্ছে,  ৪৩ বছর বয়সী দোহানের সঙ্গে দুই বছরেরও বেশি সময় ধরে প্রেম পাচিনোর। শুক্রবারও তাদের একসঙ্গে দেখা গিয়েছে লস অ্যাঞ্জেলসের বিভারলি হিলে। পরদিন আবার ডিনার ডেটেও।

রেস্তোরাঁ থেকে বের হওয়ার সময় পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন প্রেমিকাসহ দ্য আইরিশম্যান স্টার। বরাবরের মতো তিনি ছিলেন কালোতে পোশাকে ও কালো সানগ্লাসে।

হলিউডের এই চিরকুমার এর আগে টানা ১০ বছর প্রেম করে বেড়িয়েছেন আর্জেন্টাইন অভিনেত্রী লুসিয়া পোলাকের সঙ্গে। লুসিয়া হচ্ছেন আরেক অস্কারজয়ী হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওর প্রেমিকা ক্যামিলা মোরোনের মা।

২০১৮ সালে পাচিনো এবং লুসিয়ার মধ্যে বিচ্ছেদ ঘটে। এর পর থেকেই দোহানের সঙ্গে প্রেমে জড়ান পাচিনো। চলতি বছরের জুলাইয়ে একটি ইসরায়েলি টিভি চ্যানেলেও দোহান স্বীকার করেন যে, তিনি পাচিনোর সঙ্গে প্রেম করছেন।