তানজানিয়ায় ৫৭ বছর বয়সী গণ্ডার ফস্তারের মৃত্যু হয়েছে বলে দেশটির বণ্যপ্রাণী সংরক্ষণ বিভাগের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে বিবিসি।
বুনো গণ্ডাররা সাধারণত ৩৭ থেকে ৪৩ বছর পর্যন্ত বাঁচে। কোনো কোনোটি ৫০ পেরোলেও, ফস্তার মতো জীবনকাল কোনো গণ্ডারেরই দেখা যায়নি। এ কারণেই ইস্টার্ন ব্ল্যাক প্রজাতির এ গণ্ডারটি গত কয়েক বছর ধরেই ‘বিশ্বের সবচেয়ে বয়স্ক’ গণ্ডার হিসেবে বিবেচিত হচ্ছিল।
তানজানিয়ার এনগোরোংগোরো অভয়ারণ্যে ১৯৬৫ সালে প্রথম ফস্তারের দেখা মেলে। সে সময় এ প্রাণীটির বয়স ছিল তিন বছর। ওই অভয়ারণ্যটিতেই তার আবাস ছিল ৫৪ বছর বয়স পর্যন্ত। চোখের দৃষ্টিশক্তি কমতে থাকায় এবং হায়েনার আঘাতের দীর্ঘমেয়াদি প্রভাবে অসুস্থ হয়ে পড়া ফস্তাকে ২০১৬ সালে বিশেষ স্থানে রেখে রক্ষণাবেক্ষণের সিদ্ধান্ত হয়। ফস্তার মৃত্যুর দিনই অভয়ারণ্যে নতুন একটি গণ্ডারের জন্ম হয়েছে।
রেকর্ড বলছে, ফস্তার পৃথিবীর যেকোনো গণ্ডারের চেয়ে বেশি দিন বেঁচেছে। প্রাকৃতিক কারণে গত শুক্রবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।