রাজ ও পরির ঘরে জন্ম নিয়েছে আরও দুইটি ব্যাঘ্র শাবক

চট্টগ্রাম চিড়িয়াখানায় রাজ ও পরির ঘরে জন্ম নিয়েছে দুইটি ব্যাঘ্র শাবক। এ নিয়ে রাজ-পরি দম্পতির ঘরে সদস্য সংখ্যা হলো চার।

রবিবার মা বাঘ পরির কোলে নতুন দুই সদস্যের জন্ম হয়। চট্টগ্রাম চিড়িয়াখানার সদস্যসচিব মোহাম্মদ রুহুল আমীন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আপাতত ব্যাঘ্র শাবকের কাছে শুধুমাত্র কিউরেটর ছাড়া কাউকেই যেতে দেয়া হচ্ছে না। নতুন ব্যাঘ্র শাবকদের চোখ ফোটার পরে তাদের দেখার সুযোগ পাবেন দর্শনার্থীরা।

তিনি আরও জানান, রাজ ও পরি নামের বাঘ দুটিকে ২০১৬ সালে চট্টগ্রাম চিড়িয়াখানায় আনা হয়। গত বছর ১৯ জুলাই এই বাঘ দম্পতি ২ টি শাবকের জন্ম দিয়েছিল।