সোমবার দুপুরে রাজধানীর মৎস ভবন এলাকায় গণতান্ত্রিক বাম জোটের কালো পতাকা মিছিলে পুলিশের হামলার প্রতিবাদ জানিয়েছে সন্ত্রাসবিরোধী ছাত্র ঐক্য।
সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ করে তারা।
টিএসসি এলাকা থেকে মিছিল শুরু হয়ে সড়কদ্বীপ, কলাভবন,মধুর ক্যানটিন, কেন্দ্রীয় লাইব্রেরি হয়ে রাজু ভাস্কর্যের সামনে শেষ হয়।
এরপর আয়োজিত সমাবেশে ছাত্র ঐক্যের নেতারা বলেন, সরকার এক বছর আগে ভোট চুরি করে ক্ষমতায় এসে জনগণের সমস্ত অধিকার কেড়ে নিয়েছে। ক্যাম্পসগুলোয় ছাত্রলীগ ছাত্রদের ওপর নৃশংসতা চালাচ্ছে। আর পুলিশ দিয়ে গণতান্ত্রিক আন্দোলনের কর্মসূচিতে হামলা করছে।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি মেহেদী হাসান নোবেল, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি আল কাদেরী জয়, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের সভাপতি আতিফ অনিক, পিসিপির সভাপতি বিপুল চাকমা, বিপ্লবী ছাত্র মৈত্রীর সহসভাপতি, সাদেকুল ইসলাম সোহেল, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সহসভাপতি জয়দীপ ভট্টাচার্য, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক বিন ইয়ামিন মোল্লা, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ, নাগরিক ছাত্র ঐক্যের আহ্বায়ক সাকিব আনোয়ার।