রোহিঙ্গা ক্যাম্পে ইয়াবাবিরোধী অভিযানে ২ র‌্যাব সদস্য গুলিবিদ্ধ

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে ইয়াবাবিরোধী অভিযানে গিয়ে মাদক কারবারিদের গুলিতে দইু র‌্যাব সদস্য আহত হয়েছেন। গতকাল সোমবার বিকেলে হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ দইু র‌্যাব সদস্য হলেন সৈনিক ইমরান (৩০) ও করপোরাল শাহাব উদ্দিন (৩৫)। র‌্যাব-১৫-এর কক্সবাজার সিপিসি-২ টেকনাফ হোয়াইক্যং ক্যাম্পের ইনচাজর্ এএসপি শাহ আলম দেশ রূপান্তরকে জানান, গতকাল বিকেলে ইয়াবাবিরোধী অভিযানে গেলে র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় রোহিঙ্গা ইয়াবা কারবারিরা। এতে দইু র‌্যাব সদস্য গুলিবিদ্ধ হন। তাদের চিকিৎসার জন্য রামরু সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়েছে। র‌্যাবের আরেক কমর্কর্তা জানান, নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের শিয়াইল্যাঘোনা এলাকায় ইয়াবা বেচাকেনা হচ্ট এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা সেখানে অভিযানে যান। এ সময় সশস্ত্র রোহিঙ্গা ইয়াবা কারবারিরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি চালিয়ে পাহাড়ের দিকে চলে যায়। এতে দইু র‌্যাব সদস্য গুলিবিদ্ধ হলে তাদের উদ্ধার করে পথ্রমে টেকনাফ মেরিন সিটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উনত্ত চিকিৎসার জন্য তাদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে রামরু সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়।