এলটিএসই কো-অপারেটিভ সোসাইটি

আমিরুল ইসলাম সভাপতি, সুমন কুণ্ডু সাধারন সম্পাদক

লেদার গ্র্যাজুয়েট ব্যবসায়ীদের সংগঠন লেদার টেকনোলজিস্ট স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রেইনার (এলটিএসই) কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের তিন বছরের জন্য কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে বিএজি ফুটওয়্যায়ের ম্যানেজিং পার্টনার আমিরুল ইসলাম বাবু সভাপতি ও কারিগরের ম্যানেজিং পার্টনার সুমন কু-ু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। অন্যান্য পদে নির্বাচিতরা হলেনÑ সহ-সভাপতি থ্রি-টেকের স্বত্বাধিকারী তাছনিম আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক ডি-হাটের স্বত্বাধিকারী শরীফুল ইসলাম, কোষাধ্যক্ষ এক্সিসের স্বত্বাধিকারী মাসুদ পারভেজ এবং সদস্য সাসির স্বত্বাধিকারী হাবিবুর রহমান, সুপারফিটের স্বত্বাধিকারী মো. কামরুজ্জামান, লেদার জোন বিডির ম্যানেজিং পার্টনার মুহাম্মদ আবুল হাসনাত বাহার ও বিটুইনের পার্টনার শিমুল বণিক।
নির্বাচন উপলক্ষে গত ২৪ নভেম্বর রাজধানীর হাজারীবাগে সমিতির কার্যালয়ে মনোনয়নপত্র বিতরণ করা হয়। গত বৃহস্পতিবার ফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা। নির্বাচন পরিচালনা কমিটিতে সভাপতির দায়িত্বে ছিলেন তানিয়া ওয়াহাব। কমিটির দুই সদস্য হলেনÑ মোহাম্মদ কামরুল হাসান ও মাহাবুব জামান ইমন। বিজ্ঞপ্তি।