মেষ : ২১ মার্চ-২০ এপ্রিল
শিক্ষার্থী ও লেখকদের জন্য দিনটি শুভ। সাংবাদিকদের জন্যও দিনটি অগ্রগতির নির্দেশ করে। আয় বাড়লেও পরিবারে অশান্তি দেখা দিতে পারে।
বৃষ : ২১ এপ্রিল-২০ মে
প্রকাশনা ও বস্ত্রশিল্পে উন্নতির যোগ আছে। স্বল্প বিদেশ ভ্রমণের ভিসা পাবেন। অবৈধ পথে আয় বাড়তে পারে।
মিথুন : ২১ মে-২০ জুন
সাংবাদিক ও বীমাকর্মীদের জন্য দিনটি উপকারে আসবে। অন্যের সঙ্গে অযথা বিতর্কে জড়াবেন না। ব্যবসায় আয় বাড়বে।
কর্কট : ২১ জুন-২০ জুলাই
বস্ত্র ও শেয়ার ব্যবসা ভালো যাবে না। তবে বিদেশের সঙ্গে ব্যবসায় তেমন প্রভাব পড়বে না। আয়ের চেয়ে ব্যয় বাড়বে।
সিংহ : ২১ জুলাই-২০ আগস্ট
দাম্পত্য কলহ চরম আকার ধারণ করতে পারে। কর্মক্ষেত্রেও দ্বন্দ্ব দেখা যাচ্ছে। বিদেশে পাড়ি জমানোর চিন্তা জাগবে।
কন্যা : ২১ আগস্ট-২২ সেপ্টেম্বর
প্রতিপক্ষ তৎপর থাকবে। পাওনা টাকা আংশিক আদায় হবে; শেয়ার কেনার সম্ভাবনা আছে।
তুলা : ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর
শিক্ষার জন্য বিদেশ গমনের সুযোগ আসবে। স্ত্রীর ব্যাংকে আমানত বাড়বে। প্রেমে বিচ্ছেদ ঘটতে পারে।
বৃশ্চিক : ২৩ অক্টোবর-২০ নভেম্বর
অংশীদারদের চাপে বিদেশ যাওয়া হতে পারে। উপার্জনের পথে আত্মীয়দের সহযোগিতা বাড়বে। স্ত্রীর আয় বাড়বে।
ধনু : ২১ নভেম্বর-২০ ডিসেম্বর
আত্মীয়র বিদেশ গমনের ব্যাপারে আপনি সহায়ক ভূমিকা পালন করতে পারেন। স্ত্রীর আয় বৃদ্ধির যোগ আছে। স্বাস্থ্যের প্রতি যত্ন নিন।
মকর : ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি
বৈদেশিক ব্যবসায় আয় বাড়বে। সংসারে শান্তি বজায় থাকবে। চাকরিতে উন্নতির আভাস পাওয়া যাবে।
কুম্ভ : ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি
স্নায়ুপীড়া ও যৌনব্যাধির যোগ আছে। বন্ধুদের সাহায্য না পেলে ব্যবসায় সংকট দেখা দিতে পারে। ঋণ নিতে কাগজপত্র তৈরি করুন।
মীন : ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ
রোগের জন্য ব্যয় বাড়বে। প্রেমের জন্য দাম্পত্য জীবনে অশান্তি দেখা দেবে। সন্তানের স্বাস্থ্যের দিকে নজর দিন।