সুইজারল্যান্ডে সাইফ-কারিনা, বিরাট-আনুশকার বর্ষবরণ

বড়দিনের পর নতুন বছরের ছুটি কাটাচ্ছে বলিউড। তারকাদের অনেকে পাড়ি জমিয়েছেন ভিনদেশে।

এবার বরফের দেশ সুইজারল্যান্ডে নতুন বছর পালন করলেন বলিউডের একঝাঁক তারকা। সাইফ আলি খান, কারিনা কাপুর খান থেকে শুরু করে বিরাট কোহলি, আনুশকা শর্মা কিংবা বরুণ ধাওয়ান, নাতাশা দালালসহ অনেকেই ছিলেন। সেখান থেকে ভক্তদের নতুন বছরের শুভেচ্ছা জানান তারা।

ক্রিসমাস পার্টি সেরে প্রতি বছরের মতো সুইজারল্যান্ডে পাড়ি দেন সাইফ ও কারিনা। সেখানে নিজেদের বাড়িতেই নতুন বছর কাটান। হঠাৎই দেখা হয় বরুণ ধাওয়ান ও তার প্রেমিকা নাতাশা দালালের সঙ্গে৷ তাদের সঙ্গে যোগ দেন বিরাট ও আনুশকা। আর এতেই জমে গেছে পার্টি।

এদিকে বর্তমানে ‘তানাজি’র প্রমোশনে ব্যস্ত কাজল ও অজয় দেবগন। তা ছেড়ে সাইফ বিদেশে পাড়ি দেওয়ায় ‘বিশ্বাসঘাতক’ বলে মন্তব্য করেছেন কাজল। এই নায়কের হাতে রয়েছে আরও তিন ছবি, যেগুলো চলতি বছরই মুক্তি পাবে।

আমির খানের সঙ্গে বর্তমানে ‘লাল সিং চাড্ডা’ করছেন কারিনা। সেই শুটিং শিডিউল থেকে সময় বের করেই সাইফ, বোন কারিশমা কাপুর ও ছেলে তৈমুরের সঙ্গে বিদেশে পাড়ি দেন তিনি।

এ দিকে ২০১৯ সাল ভালো যায়নি বরুণের। চলতি বছরে বেশ কিছু ছবি নিয়ে ফিরছেন। অন্যদিকে ২০১৯ সালে কোনো ছবি মুক্তি পায়নি আনুশকার। এখনো নতুন কোনো প্রজেক্টের খবর দেননি।