থার্টি ফার্স্ট নাইটের পার্টিতে ছাদ থেকে পড়ে তরুণীর রহস্যজনক মৃত্যু

থার্টি ফার্স্ট নাইট উদ্‌যাপনের সময় ছাদ থেকে পড়ে এক তরুণী নিহত হয়েছে। ভারতে পশ্চিমবঙ্গের যাদবপুরে এই ঘটনা ঘটে।

টাইমস অব ইন্ডিয়া, মঙ্গলবার রাতে বহুতল ভবনের ছাদে পার্টিতে অংশ নেয় নিহত সুইটি সূত্রধর। সেখানে শুরু থেকে মদ পান করে মাতাল ছিলেন তিনি।

গভীর রাত পর্যন্ত স্বামী কুন্তল আচার্যের সঙ্গে ছাদে ছিলেন সুইটি। সেই সময় পার্টি শেষে অন্যান্যদের কেউ ছিল না ছাদে।

ওই তরুণী নিচে পড়ে গেলে বিকট শব্দও হয়। প্রতিবেশীদের কয়েকজন রাতে বের হলেও কিছু দেখতে পায়নি। এমনকি রাতে যাদবপুর থানার পুলিশ এসেও কিছু খুঁজে পাননি। এমনকি সর্বশেষ ছাদে থাকা কুন্তলকে জিজ্ঞাসাবাদ করেও কিছু জানা যায়নি।

সে সময় কুন্তল নিজেও মদ্যপ হওয়ায় বেসামাল অবস্থায় ছিলেন। উল্টো সকালে স্ত্রীর খোঁজ করতে শুরু করেন তিনি। সকালে কুন্তল নিজেই যাদবপুর থানায় যোগাযোগ করেন।

তখন আবার পুলিশ এসে দুটি আবাসনের মাঝের জায়গা থেকে উদ্ধার হয় সুইটির দেহ।

এদিকে সুইটির স্বামী কুন্তলকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এটি হত্যাকাণ্ড কী না সেটি খতিয়ে দেখছেন তারা।