২০১৯ সালে প্রায় তিন হাজার মানুষকে রক্ত দিয়েছে স্বেচ্ছায় রক্তদাতাদের প্ল্যাটফর্ম রক্তবন্ধু ডটকম। তাদের ওয়েবসাইটে রক্তদাতাদের দেওয়া তথ্য এবং সংগঠন সূত্রে এমনটা জানা গেছে।
রক্তবন্ধু ডটকম (roktobondhu.com) স্বেচ্ছায় রক্তদাতাদের একটি ওয়েবসাইট ।
অনলাইনে যে কোন সময়, যে কোন যায়গা থেকে সহজেই রক্তদাতা খুঁজে পাওয়া যায়।
রক্তবন্ধুর পক্ষ থেকে বলা হয়, সহজে রক্তদাতা পাওয়ার পূর্বশর্ত স্বেচ্ছায় রক্তদান। যারা রক্ত দান করেন, তাদের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হয়। এখানে গোপনীয়তা রক্ষা করা হয়।
রক্তবন্ধুর পক্ষ থেকে বলা হয়, আমরা ৬৪ জেলায় ভলান্টিয়ার খুঁজছি। যার এলাকায় যত বেশি রক্তবন্ধু রেজিস্ট্রেশন হবে, তার এলাকার মানুষেরই রক্ত পাওয়া সহজ হবে।
তিনি জানান, রক্তবন্ধু কোনো একক সংগঠনের জন্য নয়, বরং সব ব্যক্তির, সংগঠনের সুবিধার জন্যই। যারা রক্ত দেন তাদের এবং রক্ত দান সম্পর্কিত বিভিন্ন সংগঠনকে এক প্লাটফর্মে নিয়ে এসে রক্ত দেওয়া-পাওয়ার কাজটা সহজ করাই এর উদ্দেশ্য।