বিড়ালের প্রতি এক বৃদ্ধের ভালোবাসায় মুগ্ধ লাখ লাখ মানুষ। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে একটি বিড়ালকে বিপদ থেকে উদ্ধার করেন তিনি।
মাত্র ১৫ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, দোকানঘরের কার্নিশে আটকে পড়ে একটি বিড়াল। নামতে সাহস করতে পারছিল না প্রাণীটি।
এমন পরিস্থিতিতে এক বৃদ্ধ ব্যক্তি একটি চেয়ারকে উঁচুতে তুলে তার দিকে এগিয়ে দেয়। বেশ কিছুক্ষণ ধরে রাখার পর বিড়ালটি চেয়ারের ওপর চলে আসে। এরপর বিড়ালসহ চেয়ারটিকে ধীরে ধীরে মাটিতে নামিয়ে আনেন তিনি।
ভিডিওতে এই দৃশ্য দেখে টুপি-পাঞ্জাবি পরা সাদা দাড়ির ওই ব্যক্তির প্রশংসা করছেন নেটিজেনরা। প্রাণীর প্রতি এমন ভালোবাসা ও দায়িত্ববোধ অনুপ্রাণিত করেছে মানুষকে।
এই ঘটনাটি কোন জায়গার, সেটি নির্দিষ্ট করে জানা যায়নি। আলি'স ডায়েরি নামে একটি আইডি ফেসবুকে এই ভিডিও পোস্ট করে। আইডিটি থেকে ইতিমধ্যে এই ভিডিও ১০ লাখেরও বেশি মানুষ দেখেছে।