শাহজাদপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক আশিকুল হক দিনারসহ ৯ যুবলীগ নেতাকর্মীর বিরুদ্ধে উপজেলা যুবলীগের সদস্য জীবন আহম্মেদকে মারপিটের ঘটনায় মামলা করা হয়েছে। আহত জীবনের মা বেদানা খাতুন বাদী হয়ে গত বুধবার রাতে শাহজাদপুর থানায় এ মামলা করেন।
মামলার অপর আসামিরা হলেন দ্বারিয়াপুর গ্রামের উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ (৩৩), উপজেলা যুবলীগের সমস্য রামবাড়ি গ্রামের রতন (৩০), পৌর যুবলীগের সদস্য রূপপুর গ্রামের জনি (৩০), দরগাহপাড়ার মাসুম (৩০), যুবলীগকর্মী দ্বারিয়াপুর গ্রামের মো. টুটুল (২৭), শামীম (২৮), শক্তিপুর গ্রামের হৃদয় (৩০) ও উজ্জ্বল (৩০)। এরমধ্যে পুলিশ বুধবার রাতে রামবাড়ির রতন (৩০) ও শক্তিপুরের হৃদয়কে (৩০) আটক করেছে।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেছেন, থার্টিফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে গত মঙ্গলবার রাতে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সাংসদ হাসিবুর রহমান স্বপনের রূপপুরের বাড়িতে সাংস্কৃতিক অনুষ্ঠানে তার ছেলেকে পেটানো হয়।