জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল শ্রেণির ভর্তি কার্যক্রমে দ্বিতীয় রিলিজ স্লিপের অনলাইন আবেদন ৫ জানুয়ারি বিকেল ৪টা থেকে শুরু হয়ে ১১ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত চলবে। গতকাল বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ভর্তি কার্যক্রমে যারা মেধা তালিকায় স্থান পায়নি, মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি, ভর্তি হয়েও পরবর্তী সময়ে ভর্তি বাতিল করেছে, দ্বিতীয় পর্যায়ে যেসব আবেদনকারী অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ করেছে এবং কলেজকর্র্তৃক ফরম নিশ্চয়ন করা হয়েছে সেসব প্রার্থী দ্বিতীয় রিলিজ সিøপে আবেদন করতে পারবে। বিস্তারিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের নোটিস থেকে জানা যাবে।