রাজাকারের তালিকা বিষয়ে তদন্তের দাবি শাহরিয়ার কবিরের

রাজাকারের তালিকা নিয়ে ষড়যন্ত্রের জন্য বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা শাহরিয়ার কবির। তিনি বলেছেন, রাজাকারের তালিকায় জামায়াত-বিএনপি ক্ষমতাকালীন কিছু রাজাকারের নাম বাদ দিয়ে কিছু মুক্তিযোদ্ধার নাম ঢুকিয়ে দিয়েছিল, যাতে কোনো সময় রাজাকারের তালিকা প্রকাশ করা হলে বিতর্ক তৈরি করা যায়। এ জায়গায় তারা সফল হয়েছে।

গতকাল শুক্রবার বিকেলে রাঙ্গামাটি জেলা শিল্পকলা একাডেমি হলরুমে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির প্রথম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।