ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন পরিচালনায় দুটি কমিটি গঠন করেছে বিএনপি। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন পরিচালনার দায়িত্ব পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
উত্তর সিটি করপোরেশন নির্বাচনে এ দায়িত্ব পালন করবেন স্থায়ী কমিটির আরেক সদস্য মওদুদ আহমদ।
বিএনপির দপ্তর থেকে এ তথ্য জানা গেছে।
নির্বাচন পরিচালনার জন্য গঠিত দুটি কমিটিরই সদস্য সংখ্যা ২১ জন করে। দক্ষিণে যুগ্ম আহ্বায়ক হিসেবে থাকছেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও ইকবাল হাসান মাহমুদ। আর উত্তরের কমিটির যুগ্ম আহ্বায়ক হচ্ছেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও সেলিমা রহমান।