বঙ্গবন্ধুর সমাধিতে পররাষ্ট্র, প্রধানমন্ত্রীর মুখ্য এবং একান্ত সচিবের শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস ও প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মো. তোফাজ্জল হোসেন মিয়া।

গতকাল শনিবার বেলা ১২টার দিকে তারা পৃথক পৃথক শ্রদ্ধা নিবেদন করেন। পরে বঙ্গবন্ধু ও ১৫ আগস্ট তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন তারা।

এসময় জেলা প্রশাসক শাহিদা সুলতানাসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।