ঈশ্বরদীতে যুবলীগ নেতার ছেলেকে কুপিয়ে জখম

ঈশ্বরদীতে বিএনপি নেতার রাজনৈতিক কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের জের ধরে যুবলীগ নেতার ছেলে রাহিম আহমেদ তূর্যকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে শহরের পিয়ারাখালি এলাকায় পৌর যুবলীগের ৩ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ রনির বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত তূর্য ঈশ্বরদী পৌর যুবলীগের ৩ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ রনি’র ছেলে ও একই ওয়ার্ডের ছাত্রলীগ কর্মী।

স্থানীয়রা জানায়, রাত সাড়ে ৮টার দিকে তূর্যকে রাস্তায় পেয়ে তাকে কুপিয়ে রাস্তায় ফেলে চলে যায় স্থানীয় কয়েক যুবক। স্থানীয়রা তূর্যকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

গত শনিবার সকালে এসএম মডেল সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে ছাত্রদল ও ছাত্রলীগের সংঘর্ষের জের ধরে দুপুরে রেলওয়ে গেটে বিএনপি নেতা জাকারিয়া পিন্টুর রাজনৈতিক কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ঈশ্বরদী থানার ওসি বাহাউদ্দিন ফারুকী জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।