আপনার ভাগ্য

মেষ : ২১ মার্চ-২০ এপ্রিল

ব্যবসায় নতুন যোগাযোগ হবে। কর্মোদ্যম বাড়বে। শরীরের যত্ন নিন।

বৃষ : ২১ এপ্রিল-২০ মে

শত্রুদের তৎপরতা থাকলেও চাকরিতে সুনাম বাড়বে। বিদেশে কাজের সুযোগ আসবে। আয় থেকে ব্যয় বাড়বে।

মিথুন : ২১ মে-২০ জুন

স্ত্রীর কর্মকা-ে সংসারে বিতৃষ্ণা বাড়বে। প্রশাসন বিরুদ্ধে থাকতে পারে। তবু অর্থ সঞ্চয় হবে।

কর্কট : ২১ জুন-২০ জুলাই

ব্যবসায় অর্থ বিনিয়োগ করার অবস্থা না থাকলেও কাজে সফলতা আসবে। স্ত্রীর স্বাস্থ্যের জন্য ব্যয় বাড়বে। প্রাপ্তি যোগ আছে।

সিংহ : ২১ জুলাই-২০ আগস্ট

সন্তান উচ্চশিক্ষার জন্য বিদেশে যাবে। প্রেমে বদনাম রটতে পারে। তবে দীর্ঘ যাত্রা শুভ হবে।

কন্যা : ২১ আগস্ট-২২ সেপ্টেম্বর

কর্মস্থলে অতৃপ্তি থাকবে। প্রেম ও রোমাঞ্চ শুভ। মায়ের স্বাস্থ্য ভালো না থাকলেও বন্ধুর সাহায্য বন্ধ হবে না।

তুলা : ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর

পারিবারিক ঝামেলা এড়িয়ে চলুন। স্ত্রীর বিদেশ ভ্রমণ ও কর্মে সুযোগ আসবে। বন্ধুদের সহযোগিতায় কর্মে উন্নতি যোগ আছে।

বৃশ্চিক : ২৩ অক্টোবর-২০ নভেম্বর

নতুন কাজের সুযোগ আসবে। আত্মীয়দের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। আয় বাড়বে এবং সংসারে শান্তি বজায় থাকবে।

ধনু : ২১ নভেম্বর-২০ ডিসেম্বর

কর্মে যোগাযোগ ও আয় বাড়বে। স্বাস্থ্যবিধি মেনে চলুন। প্রেম ও রোমাঞ্চ শুভ।

মকর : ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি

কর্মে চাপ বাড়বে। নতুন বন্ধু জুটবে এবং স্বাস্থ্যের জন্য দুশ্চিন্তা বাড়বে। ব্যবসায় অর্থ বিনিয়োগ হতে পারে।

কুম্ভ : ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি

ব্যবসায় গতি আসবে। কর্মচারীদের সঙ্গে ঝামেলা এড়িয়ে চলুন। আত্মীয়র জন্য ব্যয় বাড়বে।

মীন : ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ

কাজে ব্যস্ততা ও আয় বাড়বে। সংসারে শান্তি বজায় থাকবে। অর্থ সঞ্চয়ের পরিবেশ পাবে।