ময়মনসিংহে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৩৮ আসামিসহ মোট ৯৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করা করা হয়েছে।
সোমবার দুপুরে জেলা পুলিশের মিডিয়া সেন্টার থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃতদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে একটি পাইপ গানসহ ২ জন, দেড় কেজি গাঁজা,সাড়ে ৪০ গ্রাম হেরোইন ও ৮ পিস ইনজেকশন উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ৯৭ জনের মধ্যে ৩০ মাদক ব্যবসায়ী ছাড়াও ওয়ারেন্টভুক্ত ৩৮ এবং নিয়মিত মামলায় ২৭ আসামি রয়েছেন।
গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।