ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ১৯ নম্বর ওয়ার্ডে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী ও ছাত্রদলের সাবেক নেতা নাদিম চৌধুরীকে নাশকতার মামলায় আট সপ্তাহের আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। নাদিমের করা আগাম জামিনের আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল সোমবার বিচারপতি রইস উদ্দিন ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে তার পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী কায়সার কামাল।
তিনি জানান, নাশকতার অভিযোগে গত বছরের ১২ ডিসেম্বরে রমনা থানায় করা একটি মামলায় আসামি করা হয় নাদিম চৌধুরীকে। গতকাল হাইকোর্টে হাজির হয়ে আগাম জামিনের আবেদন করেন তিনি। আদালত তার আবেদন মঞ্জুর করে তাকে আট সপ্তাহের জামিন দেয়।