জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ অনার্স পরীক্ষার ফল প্রকাশ

জাতীয় বিশ^বিদ্যালয়ের ২০১৯ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফল গতকাল সোমবার প্রকাশিত হয়েছে। পরীক্ষায় ৩১টি অনার্স বিষয়ে ৮৪৮ কলেজের ২৯৪টি কেন্দ্রের মাধ্যমে মোট ৪ লাখ ৭২ হাজার ১২২ জন শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ১ লাখ ৪৮ হাজার ৪৯০ জন মানোন্নয়ন পরীক্ষার্থী। পাসের হার ৮৯ দশমিক ৩০ শতাংশ। প্রকাশিত ফলাফল ঝগঝ-এর মাধ্যমে যেকোনো মোবাইল মেসেজ অপশনে গিয়েnuh1 Registration No
লিখে ১৬২২২ নম্বরে ঝবহফ করে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট  www.nu.ac.bd I www. nubd.info
থেকে জানা যাবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তর সূত্র এ তথ্য জানিয়েছে।

মাস্টার্স প্রফেশনাল কোর্সে ভর্তির রিলিজ সিøপের আবেদন শুরু 

এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) কোর্সের ভর্তি কার্যক্রমে অনলাইন রিলিজ সিøপের আবেদন আজ মঙ্গলবার বিকেল ৪টায় শুরু হয়ে ১৩ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত চলবে। যে সব প্রার্থী মেধাতালিকায় স্থান পাননি, মেধাতালিকায় স্থান পেয়েও ভর্তি হননি, মেধাতালিকায় ভর্তি হয়ে পরে ভর্তি বাতিল করেছেন এবং দ্বিতীয় পর্যায়ে যেসব আবেদনকারী অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ নিশ্চয়ন করেছেন, সে সব প্রার্থী রিলিজ স্লীপে আবেদন করতে পারবেন।