বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রথম বর্ষে পদার্পণ করলো ডা. জাহেদ’স হেয়ার অ্যান্ড স্কিনিং। চুলের পিআরপি, হেয়ার ট্রান্সপ্লান্টসহ জটিল চর্ম রোগে আক্রান্তদের সফলতার সঙ্গে চিকিৎসা দিয়ে আসছে প্রতিষ্ঠানটি।
সোমবার সন্ধ্যায় প্রথম বর্ষপূর্তির কেক কাটেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের চর্ম ও যৌন বিভাগের সহকারী অধ্যাপক ডা. জাহেদ পারভেজ।
অনুষ্ঠানে অংশ নিয়ে বেসরকারি কয়েকটি টিভি চ্যানেলের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানের জনপ্রিয় উপস্থাপক ডা. সানজিদা হোসেন পাপিয়া বলেন, মাত্র এক বছরের ব্যবধানে প্রতিষ্ঠানটি রোগীদের আস্থার ঠিকানায় পরিণত হয়েছে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথলজি বিভাগের প্রধান ডা. এমএ আজিজ।
চুলের পিআরপি, হেয়ার ট্রান্সপ্লান্টসহ জটিল চর্ম রোগে আক্রান্ত হাজার হাজার মানুষকে চিকিৎসা দিয়ে আসছে রাজধানী ঢাকার পান্থপথে অবস্থিত ডা. জাহেদ’স হেয়ার অ্যান্ড স্কিনিং।
গণমানুষের আস্থা অর্জনের মধ্য দিয়ে সফলতার সঙ্গে সামনে এগিয়ে যেতে জন্য সবার দোয়া কামনা করেছেন প্রতিষ্ঠানটির কর্ণধার ডা. জাহেদ পারভেজ।