জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের সঙ্গে আজ সাক্ষাৎ করবেন ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিতদ মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন।
আজ বুধবার বেলা ১১টায় রাজধানীর মতিঝিলে কামাল হোসেনের আইনি চেম্বারে সাক্ষাতের কথা রয়েছে। এ সময় ড. কামাল হোসেন ছাড়াও গণফোরামের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। গতকাল রাতে দুই মেয়র প্রার্থী বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন।
ধারণা করা হচ্ছে, আসন্ন দুই সিটি নির্বাচনকে সামনে রেখে নিজেদের পক্ষে দোয়া ও সমর্থন চাইতে দুই মেয়র প্রার্থীর এই সাক্ষাৎ।
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন।