ইস্টার্ন ইউনিভার্সিটিতে ‘উগ্রবাদবিরোধী ছাত্র সংলাপ’ শীর্ষক আলোচনা সভা হয়েছে। গত ৩১ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডিতে ইউনিভার্সিটির সেমিনার কক্ষে এ অনুষ্ঠান আয়োজন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ডিভিশন (সিটিটিসি)। সন্ত্রাসবিরোধী ক্যাম্পেনের অংশ হিসেবে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এই মোটিভেশনাল কার্যক্রম পরিচালনা করছে সিটিটিসি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন। কি-নোট স্পিকার ছিলেন সিটিটিসির ডেপুটি কমিশনার আবদুল মান্নান বিপিএম। তিনি দেশজুড়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে উগ্রবাদবিরোধী এই সংলাপের সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন। বিশেষ অতিথি ছিলেন ইউএনডিপির হেড অব গভর্ন্যান্স ক্লাস্টার মাহমুদা আফরোজ। স্বাগত বক্তব্য দেন ইস্টার্ন ইউনিভার্সিটির রেজিস্ট্রার আবুল বাশার খান। বক্তব্য দেন ইস্টার্ন ইউনিভার্সিটির বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক ড. আব্বাস আলী খান ও ইউনিভার্সিটির প্রক্টর মোহাম্মদ মনিরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিসিটিসির যুগ্ম কমিশনার মো. ইলিয়াস শরীফ বিপিএম (বার), পিপিএম। বিজ্ঞপ্তি।