মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানার সমাধিস্থলে যেতে পারলেন না জম্মু-কাশ্মীরে গৃহবন্দী থাকা সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির কন্যা ইলতিজা।
এনডিটিভি জানায়, মঙ্গলবার ছিল রাজ্যের প্রয়াত মুখ্যমন্ত্রী মুফতি মুহাম্মদ সাঈদের চতুর্থ মৃত্যুবার্ষিকী। এই উপলক্ষে মুফতি সাঈদের সমাধিস্থলে যেতে এদিন বাধা দেওয়া হয় ইলতিজা মুফতিকে।
প্রতিবেদনে বলা হয়, এই অনুষ্ঠানের জন্য এক সপ্তাহ আগে অনুমতি চেয়ে রেখেছিল সাঈদ পরিবার। কিন্তু অনুমতি খারিজ করে দেয় স্থানীয় প্রশাসন। এই ঘটনায় ইলতিজার অভিযোগ, নিরাপত্তারক্ষীরা তাকে বাইরে বেরোতে বাধা দিয়েছে।
গত আগস্টে জম্মু-কাশ্মীরের ওপর থেকে ৩৭০ ধারা বিলোপ করে ভারতের কেন্দ্রীয় সরকার। যে ধারার কারণে উপত্যকাকে বিশেষ মর্যাদা দিয়ে আসছিল। সেই ধারা বিলোপের পর, ৪ আগস্ট গৃহবন্দী করা হয় মেহবুবা মুফতিকে।
২০১৬ সালে বিজেপির সমর্থনে মুখ্যমন্ত্রী হন মেহবুবা।