বঙ্গবন্ধু বিপিএল টি-টোয়েন্টির ৩৭তম ম্যাচে মুখোমুখি কুমিল্লা ওয়ারিয়র্স ও খুলনা টাইগার্স। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটিতে টস জিতে মুশফিকুর রহিমের খুলনাকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন কুমিল্লার অধিনায়ক ডেভিড মালান।
ম্যাচটি উভয় দলের জন্য খুব গুরুত্বপূর্ণ। শেষ চারে যেতে হলে তাতে জয় চাই উভয়েরই। টুর্নামেন্টে এখন পর্যন্ত নয় ম্যাচ খেলে পাঁচ জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে আছে খুলনা। এক বেশি খেলা কুমিল্লার পয়েন্টও ১০। কিন্তু রান রেটে পিছিয়ে থাকায় পঞ্চমস্থানে আছে দলটি।
টুর্নামেন্টে এই প্রথম মুখোমুখি হয়েছে দল দুটি। শুক্রবার একই ভেন্যুতে ফের মুখোমুখি হবে তারা।
কুমিল্লা ওয়ারিয়র্স একাদশ: ডেভিড মালান (অধিনায়ক), মুজিব উর রহমান, মাহিদুল ইসলাম আকন (উইকেটকিপার), ইয়াসির আলি, স্টিয়ান ফন জিল, ডেভিড উইজ, সৌম্য সরকার, সাব্বির রহমান, আল-আমিন হোসেন, সানজামুল ইসলাম ও আবু হায়দার রনি
খুলনা টাইগার্স একাদশ: মেহেদি হাসান মিরাজ, রাইলি রুশো, শামসুর রহমান, মুশফিকুর রহিম (অধিনায়ক ও উইকেটকিপার), নাজিবুল্লাহ জাদরান, নাজমুল হোসেন শান্ত, রবি ফ্রাইলিঙ্ক, আল ইসলাম, মোহাম্মদ আমির, শফিউল ইসলাম ও শহীদুল ইসলাম