রংপুরের বিপক্ষে ব্যাটিংয়ে মাশরাফীর ঢাকা

বঙ্গবন্ধু বিপিএলে বুধবার দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে ঢাকা প্লাটুন ও রংপুর রেঞ্জার্স। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হওয়া ম্যাচে টস হেরে ব্যাট করছে মাশরাফী বিন মোর্ত্তজার ঢাকা।

৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে খেলতে নামা ঢাকার এ ম্যাচে জয় পেলেই প্লে-অফ নিশ্চিত হবে। তবে এ ম্যাচ বাদেও আরো দুটি ম্যাচ হাতে আছে তাদের। হারলেও তাই অতটা বিপাকে পড়তে হবে না।

তবে শেন ওয়াটসনের নেতৃত্বাধীন রংপুরের চিত্রটা ভিন্ন। ১০ ম্যাচে ৮ পয়েন্ট তাদের। এই ম্যাচসহ হাতে থাকা আরো এক ম্যাচ জিতলেও তাদের পয়েন্ট হবে ১২। ওদিকে ন্যূনতম ১২ পয়েন্ট এরই মধ্যে হয়ে গেছে চার দলের। রংপুরের প্লে-অফ খেলার আশা তাই অনেকটাই ফিকে।