ক্যালিফোর্নিয়ার একটি বিচে বড় এক ঢেউ এসে খড়কুটোর মতো ভাসিয়ে নিযতে দেখা গেল ২০ বছর বয়সী এক ব্যক্তিকে। এ ঘটনার নয় সেকেন্ডের ভিডিও ভাইরাল হয়।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা ক্রুজের বনি দুন বিচে গত বছরের ডিসেম্বরে এ ঘটনা ঘটে।
লস অ্যাঞ্জেলেসে টাইমসের মতে, ২০ ডিসেম্বর বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে। তবে ওই ব্যক্তি প্রাণে বেঁচে যান।
ভিডিওতে দেখা যাচ্ছে, ক্যালিফোর্নিয়ার সান্তা ক্রুজ বনি দুন বিচে একজন দাঁড়িয়ে আছেন। সমুদ্রের বেশ খানিকটা ভেতরে একটা বড় পাথরখণ্ডের ওপর দাঁড়িয়ে ছিলেন তিনি। এরপর বড় ঢেউ আছড়ে পড়ে ভাসিয়ে নিয়ে যেতে দেখা যায় তাকে।
সান্তা ক্রুজ কাউন্টি ভিডিও পোস্ট করে আসলে আবহাওয়া অধিদপ্তরের জারি করা সতর্কতা মানার নির্দেশ দিয়েছেন।