আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে দক্ষিণের আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী ব্যারিস্টার ফজলে নুর তাপসের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন বিএনপির মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন।
বুধবার রিটার্নিং অফিসারের কার্যালয়ে এ অভিযোগ দায়ের করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে ইশরাকের মিডিয়া উইংয়ের দায়িত্বে থাকা সিনিয়র সাংবাদিক খুরশিদ আলম।
অভিযোগে বলা হয়, পোস্টার লাগানো নিষেধ থাকলেও রাজধানীর মতিঝিল, ঝিগাতলাসহ বিভিন্ন এলাকায় তাপসের পোস্টার সাঁটানো হয়েছে।