ইস্টার্ন ইউনিভার্সিটিতে স্প্রিং সেমিস্টারের জন্য তিন দিনব্যাপী অ্যাডমিশন ফেয়ার গতকাল উদ্বোধন করা হয়েছে। ধানমণ্ডিতে ইউনিভার্সিটি চত্বরে ফেয়ারের উদ্বোধন করেন ট্রাস্টি বোর্ডের সদস্য ও অ্যাডমিশন কমিটির চেয়ারম্যান আলী আজম। অনুষ্ঠানে বক্তব্য দেন বোর্ডের চেয়ারম্যান সাইদুর রহমান, সাবেক চেয়ারম্যান আজিজুল ইসলাম, ইস্টার্ন ইউনিভার্সিটি ফাউন্ডেশনের ট্রেজারার ও সাবেক চেয়ারম্যান আবুল খায়ের চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সহিদ আকতার হোসাইন প্রমুখ। একই সময়ে আশুলিয়া মডেল টাউনে স্থায়ী ক্যাম্পাসে অ্যাডমিশন ফেয়ার উদ্বোধন করেন অধ্যাপক ড. আমিনুল হক। ফেয়ার উপলক্ষে যেকোনো বিষয়ে ভর্তি ফির ওপর ২০ শতাংশ ছাড় এবং আকর্ষণীয় গিফটের ব্যবস্থা রয়েছে। বিজ্ঞপ্তি।