চাকরি

প্রিমিয়ার ব্যাংক লিমিটেড

পদ ও যোগ্যতা : ম্যানেজমেন্ট ট্রেইনিং অফিসার (এমটিও) কিছুসংখ্যক। সিজিপিএ ৪ পয়েন্ট স্কেলে কমপক্ষে ৩ পেয়ে যেকোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর পাস। এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ ৫ পয়েন্ট স্কেলে ন্যূনতম ৪ বা সমমান ফল থাকতে হবে। ট্রেইনি জুনিয়র অফিসার (জেনারেল) কিছুসংখ্যক। সিজিপিএ ৪ পয়েন্ট স্কেলে কমপক্ষে ২.৫ পেয়ে যেকোনো বিষয়ে স্নাতক

অথবা স্নাতকোত্তর পাস। এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ ৫ পয়েন্ট স্কেলে ন্যূনতম ৩ বা সমমান ফল

থাকতে হবে। ট্রেইনি জুনিয়র অফিসার (ক্যাশ) কিছুসংখ্যক। সিজিপিএ ৪ পয়েন্ট স্কেলে কমপক্ষে ২ পেয়ে যেকোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর পাস। এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ ৫ পয়েন্ট স্কেলে ন্যূনতম ২.৫ বা সমমান ফল থাকতে হবে। সবগুলো পদের প্রবেশন পিরিয়ড ১ বছর। স্থায়ীকরণে ব্যাংকের নিজস্ব বেতন কাঠামো অনুসারে বেতন-ভাতা দেওয়া হবে এবং পদায়ন করা হবে। ৩১ ডিসেম্বরে বয়স ১৮ থেকে ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর।

যঃঃঢ়://ঢ়ৎবসরবৎনধহশষঃফ.পড়স এই ওয়েবের মাধ্যমে অনলাইনে আবেদন পাঠানো যাবে ১২ জানুয়ারি পর্যন্ত।  যোগাযোগ : প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, গুলশান, ঢাকা।

সূত্র : প্রথম আলো, ৬ জানুয়ারি, পৃষ্ঠা ৩

জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি)

বাংলাদেশ পারস্পরিক শিখন প্রাতিষ্ঠানিকীকরণ প্রকল্প

পদ ও যোগ্যতা : প্রকল্প ব্যবস্থাপক ১ জন, অপারেশনাল অ্যাসোসিয়েট ১ জন, ফিন্যান্স অ্যাসোসিয়েট ১ জন। লার্নিং অ্যান্ড অ্যাডভোকেসি অ্যাসোসিয়েট ১ জন। মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার ১ জন এবং স্থানীয় সরকার হেল্পলাইন অ্যাসোসিয়েট ১ জন। শিক্ষাগত যোগ্যতা, বয়স এবং অভিজ্ঞতার বিস্তারিত পাওয়া যাবে এই http://premierbankltd.com ওয়েবসাইটে। আবেদন জমা দেওয়া যাবে ১৯ জানুয়ারি পর্যন্ত।

যোগাযোগ : প্রকল্প পরিচালক, এনআইএলজি, (২য় তলা) ২৯ আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা।

সূত্র : প্রথম আলো, ৩ জানুয়ারি, পৃষ্ঠা ৯

আকিজ কলেজিয়েট স্কুল

পদ ও যোগ্যতা : প্রভাষক (ইংরেজি, রসায়ন, পদার্থবিজ্ঞান, পরিসংখ্যান এবং গণিত)। সংশ্লি­ষ্ট বিষয়ে অনার্সসহ মাস্টার্স। যেকোনো দুটি পরীক্ষায় ১ম শ্রেণি থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। মাসিক বেতন শিক্ষানবিস প্রথম তিন মাস ২০ হাজার টাকা। স্থায়ীকরণে ২৩ হাজার টাকা। অধিক যোগ্যদের বেতন-ভাতা আলোচনাসাপেক্ষ। গ্রন্থাগারিক। গ্রন্থাগার বিজ্ঞানে অনার্সসহ মাস্টার্স পাস। অভিজ্ঞদের অগ্রাধিকার। অধিক যোগ্যদের বেতন-ভাতা আলোচনাসাপেক্ষ। আবেদন ১৫ জানুয়ারি পর্যন্ত।

যোগাযোগ : সভাপতি, মানবসম্পদ বিভাগ, আকিজ কলেজিয়েট স্কুল

আদ্-দ্বীন ফাউন্ডেশন, করপোরেট অফিস, (৭ তলা), ২ বড় মগবাজার, ঢাকা

সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ৬ জানুয়ারি, পৃষ্ঠা ৯

গ্রন্থনা : আনিকা তাহসিন