চাকরি

ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কো. লি.

পদ ও যোগ্যতা : মিড লেভেল অফিসার (কিছুসংখ্যক)। সিএ (সিসি) অথবা সিএ ইন্টারমিডিয়েট সম্পন্ন। ফাইন্যান্স এবং অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে কমপক্ষে ৫ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা। সফটওয়্যার অ্যাকাউন্টিং এবং লাইফ ইনস্যুরেন্স কোম্পানিতে কাজ করাদের অগ্রাধিকার দেওয়া হবে। বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা কোম্পানির নিজস্ব বেতন কাঠামো অনুসারে। আবেদন পাঠানো যাবে ২৩ জানুয়ারি পর্যন্ত। যোগাযোগ : চিফ এক্সিকিউটিভ অফিসার, ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কো. লি., প্রধান কার্যালয়, ৫৪-৫৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা।

সূত্র : প্রথম আলো, ৬ জানুয়ারি, পৃষ্ঠা ৬

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়

পদ ও যোগ্যতা : প্রফেসর (কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ১, অ্যানিমেল ও ফিশ বায়োটেকনোলজি ১, ফার্মাসিউটিক্যাল ও ইন্ডাস্ট্রিয়াল বায়োটেকনোলজি ১, মাইক্রোবিয়াল বায়োটেকনোলজি ১) মোট ৪ জন। বেতনক্রম : ৫৬৫০০-৭৪৪০০ টাকা।  প্ল্যান্ট অ্যান্ড এনভায়রনমেন্টাল বায়োটেকনোলজি বিষয়ে সহযোগী প্রফেসর ১ জন। বেতনক্রম : ৫০০০০-৭১২০০ টাকা।  প্রভাষক (সার্জারি ও থেরিওজেনোলজি ১, ফার্মাকোলজি ও টক্সিকোলজি ১, অ্যানাটমি ও হিস্টোলজি ১, মৃত্তিকা বিজ্ঞান ১, উদ্ভিদ রোগতত্ত্ব ও বীজবিজ্ঞান ১, কীটতত্ত্ব ১, কৃষি বনায়ন ও পরিবেশ বিজ্ঞান ১, মাৎস্য চাষ ১, জলজ সম্পদ ব্যবস্থাপনা ১, কৃষি বিপণন ও ব্যবসায় ব্যবস্থাপনা ১, কৃষি অর্থসংস্থান ও ব্যাংকিং ১, কৃষিশক্তি ও যন্ত্র ১, বায়োকেমিস্ট্রি অ্যান্ড কেমিস্ট্রি ১, মলিকুলার বায়োলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ১ মোট ১৫ জন। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা। আবেদনের ফরম, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বয়সসহ অন্য সব দরকারি তথ্য পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দপ্তর এবং এই http://www.sau.ac.bd  ওয়েবসাইটে। আবেদন জমার শেষ তারিখ ৩১ জানুয়ারি।  যোগাযোগ : রেজিস্ট্রার, সিলেট কৃষি বিশ^বিদ্যালয়, সিলেট।

সূত্র : কালের কণ্ঠ, ৭ জানুয়ারি, পৃষ্ঠা ১৮

বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন

প্রতিষ্ঠান (স্পারসো)

পদ ও যোগ্যতা : অ্যাসিসটেন্ট ইঞ্জিনিয়ার ২ জন। ৩টি প্রথম বিভাগ বা শ্রেণিসহ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি/ইনফরমেশন টেকনোলজি, ওয়াটার রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং, ফাটোগ্রামেটিক অথবা রিমোট সেন্সিং বিষয়ে স্নাতক ডিগ্রি পাশ। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা। ১১ জানুয়ারিতে বয়স ১৮ থেকে ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮-৩২ বছর। এই http://sparrso.teletalk.com.bd  ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন পাঠানো যাবে ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত। যোগাযোগ : বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো), প্রতিরক্ষা মন্ত্রণালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা। ওয়েব : www.sparrso.gov.bd 

সূত্র : কালের কণ্ঠ, ৭ জানুয়ারি, পৃষ্ঠা ১৮

গ্রন্থনা : আনিকা তাহসিন