ওমানের নতুন সুলতান কাবুসের চাচাতো ভাই হাইছাম বিন তারিক

ওমানের নতুন সুলতান হিসেবে শপথ গ্রহণ করেছেন দেশটির সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী হাইছাম বিন তারিক আল-সাঈদ। তিনি সদ্য প্রয়াত সুলতান কাবুসের চাচাতো ভাই।

আল জাজিরা জানায়, ওমানের রাষ্ট্রীয় চ্যানেল এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেছে।

সুলতান কাবুসের মৃত্যুর ঘোষণার কয়েক ঘণ্টা পরেই রাজপরিবারের সামনে দেশটির দায়িত্ব গ্রহণ করেন হাইছাম বিন তারিক আল-সাঈদ।

এদিকে কাবুসের মৃত্যুতে দেশটিতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে ৪০ দিন।

আরবের ইতিহাসে কাবুস সবচেয়ে দীর্ঘস্থায়ী শাসক। তিনি কোলন ক্যানসারে আক্রান্ত ছিলেন।

১৯৭০ সালে ক্ষমতায় আসার পর স্বল্প সম্পদ নিয়ে বিচ্ছিন্ন ওমানকে রীতিমতো আধুনিক রাষ্ট্রে রূপান্তর করেন। কিন্তু তার দীর্ঘ অসুস্থতা সব স্বপ্ন পূরণ করতে দেয়নি।