অসুস্থ শুভশ্রীকে কাজ করানোয় স্বামী রাজকে বকাঝকা করেছেন শাশুড়ি লীলা চক্রবর্তী।
শনিবার নিজের ফেসবুকে শাশুড়ি-বউয়ের আদর ও আলাপচারিতার একটি ভিডিও পোস্ট করেছেন পরিচালক ও প্রযোজক রাজ চক্রবর্তী।
ভিডিওতে দেখা যায়, গায়ে জ্বর নিয়ে রাজের মা লীলা চক্রবর্তীর কোলের মধ্যেই শুয়ে রয়েছেন শুভশ্রী। শুয়ে শুয়েই শাশুড়ির পায়ে হাত বুলিয়ে দিচ্ছেন। বলছেন, 'তোমার পা-টা কী ঠান্ডা, দেখো আমার হাতটা কী গরম।‘
বউমার এই আচরণে তাকে আদরে ভরিয়ে দিলেন লীলা দেবী। ছেলেকে বললেন, দেখ, যেন ছোট্ট একটা মেয়ে শুয়ে আছে।
ছেলের বিরুদ্ধে অভিযোগ করে লীলা চক্রবর্তী বলেন, বউমাকে দিয়ে রাজ নাকি খালি কাজ করায়, অন্য মেয়ে হলে কাজ না করে চলেই যেত। এখানেই শেষ নয় রাজ কেন নিজে ঠান্ডা লাগার ভ্যাকসিন নিলেও শুভশ্রীকে কেন দেননি তা নিয়েও অভিযোগের অন্ত ছিল না লীলা দেবী।
প্রসঙ্গত, পরিণীতার পর শুভশ্রী আপাতত রাজের প্রযোজনা সংস্থার পরবর্তী ছবি 'ধর্মযুদ্ধ'র শুটিংয় নিয়ে ব্যস্ত।