বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা
পদ ও যোগ্যতা : প্রকৌশল অফিসে তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) ১ জন। বেতনক্রম : বেতনক্রম : ৫০০০০-৭১২০০ টাকা।
নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) ১ জন। বেতনক্রম : ৩৫৫০০-৬৭০১০ টাকা। সহকারী প্রকৌশলী (পুর) ২ জন। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা।
বুয়েট মেডিকেল সেন্টারের জন্য মেডিকেল অফিসার ১ জন। বেতনক্রম : ২৩০০০-৫৫৪৭০ টাকা।
পেট্রোলিয়াম ও খনিজসম্পদ কৌশল বিভাগে সহকারী এক্সপেরিমেন্টাল ইঞ্জিনিয়ার ১ জন। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা।
কেন্দ্রীয় লাইব্রেরিতে জুনিয়র সহকারী লাইব্রেরিয়ান ১ জন। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা।
ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিতে সহকারী ইন্টারনেট সার্ভিস অফিসার ১ জন। বেতনক্রম : ১৬০০০-৩৮৬৪০ টাকা।
সবগুলো পদের আবেদনের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বয়সসহ যাবতীয় সব দরকারি তথ্য পাওয়া যাবে বুয়েটের এই (regoffice.buet.ac.bd) ওয়েবসাইটে এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দপ্তরে। আবেদন জমা দেওয়া যাবে ২১ জানুয়ারি পর্যন্ত।
যোগাযোগ : রেজিস্ট্রার, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা
সূত্র : ইত্তেফাক, ৭ জানুয়ারি, পৃষ্ঠা ৭
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর
পদ ও যোগ্যতা : সিপাই ৪৯১ জন। এসএসসি বা সমমান পাস। উচ্চতা পুরুষ ১.৬৮ মিটার এবং মহিলা ১.৫৭ মিটার। বুকের মাপ ৭৮ সেমি এবং ৮২ সেমি (সম্প্রসারিত)। ওজন পুরুষ ৫০ কেজি এবং মহিলা ৪৬ কেজি। ১ জানুয়ারিতে বয়স ১৮ থেকে ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮-৩২ বছর। এই http://dnc.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন পাঠানো যাবে ৫ ফেব্রুয়ারি বিকেল ৫টা পর্যন্ত।
যোগাযোগ : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ৪১ সেগুনবাগিচা, ঢাকা। ওয়েব :www.dnc.gov.bd
সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ৭ জানুয়ারি, পৃষ্ঠা ৯
বিভাগীয় কমিশনারের কার্যালয়, রংপুর
পদ ও যোগ্যতা : অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ১১ জন। এইচএসসি পাস এবং বাংলা, ইংরেজি টাইপিং গতি যথাক্রমে ২০ ও ২০ প্রতি মিনিটে। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা।
অফিস সহায়ক ১ জন। অষ্টম বা সমমান পাস। বেতনক্রম : ৮২৫০-২০০১০ টাকা। ১২ জানুয়ারিতে বয়স ১৮-৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮-৩২ বছর। আবেদন পাঠানো যাবে ১৩ ফেব্রুয়ারি অফিস চলাকালীন পর্যন্ত। আবেদন করতে পারবে শুধু রংপুর বিভাগের প্রার্থীরা।
যোগাযোগ : বিভাগীয় কমিশনারের কার্যালয়, রংপুর বিভাগ, রংপুর (সংস্থাপন শাখা)
ওয়েব :www.rangpurdiv.gov.bd
সূত্র : ইত্তেফাক, ৯ জানুয়ারি, পৃষ্ঠা ৪
গ্রন্থনা : আনিকা তাহসিন