মুজিববর্ষে বিশেষভাবে সক্ষমদের জন্য জব পোর্টাল হবে : পলক

মুজিববর্ষে বিশেষভাবে সক্ষমদের জন্য আইসিটি বিভাগ থেকে একটি আধুনিক জব পোর্টাল  চালু করা হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেছেন, ‘এই জব পোর্টালের মাধ্যমে বিশেষভাবে সক্ষম তার যোগ্যতা অনুযায়ী চাকরির আবেদন করতে পারবেন। অন্যদিকে বিভিন্ন চাকরিদাতা প্রতিষ্ঠান ভিডিও কলের মাধ্যমে দেশের বা বিদেশের যেকোনো স্থান থেকে ইন্টারভিউ গ্রহণ করতে পারবে।’ গতকাল শনিবার রাজধানীর আগারগাঁওয়ের এনজিওবিষয়ক ব্যুরো মিলনায়তনে ‘প্রতিবন্ধীদের চাকরি মেলা ২০২০’-এর আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে তিনি এসব কথা বলেন।