রাজধানীর আশকোনায় ফজলুল হক বিদ্যানিকেতন নামে একটি স্কুলে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এ সময় স্কুলের নির্মাণাধীন স্যুয়ারেজ লাইন ও অন্যান্য সামগ্রী ভাঙচুর করে তারা। এই ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্কুলেরপ্রধান শিক্ষক বদরুল ইসলাম বলেন, হামলার প্রধান হোতা ঢাকা মহানগর যুবলীগ নেতা সেলিম খানের শ্যালক হাসান বসরী ওরফে রায়হান। এই ঘটনায় দক্ষিণখান থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
এ প্রসঙ্গে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিকদার মো. শামীম হাসান বলেন, হামলার বিষয়টি তদন্ত করা হচ্ছে।